রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে তেল সংকটে ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশে দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি তেলের সংকটে যখন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, তখন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার এক ক্ষুদ্র ব্যবসায়ী জহিরুল ইসলাম।

তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের বাসিন্দা। পেশায় ছোট ব্যবসায়ী জহিরুল এতদিন মোটরসাইকেল ব্যবহার করতেন ব্যবসা ও পারিবারিক কাজে। তবে কয়েক মাস ধরে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও নিশ্চয়তা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন তিনি।

জহিরুল ইসলাম বলেন, “প্রতিদিন ৮–১০ ঘণ্টা সময় নষ্ট করে তেল সংগ্রহ করা একজন ব্যবসায়ীর জন্য সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিই নিজের ওপর নির্ভরশীল হওয়ার। এরপর একটি সাইকেল কিনে ফেলি।”

তিনি জানান, শ্রীপুর উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তার মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের সাদিয়া সাইকেল হাউস থেকে আকিজ কোম্পানির ২৬ ইঞ্চি একটি সাইকেল কিনেছেন তিনি। যার বাজারমূল্য ১১ হাজার ৫০০ টাকা হলেও কিছুটা কম দামে পেয়েছেন।

বর্তমানে সাইকেল ব্যবহার করে তিনি ব্যবসা ও পারিবারিক কাজ চালিয়ে যাচ্ছেন। এতে সময় কিছুটা বেশি লাগলেও খরচ কমেছে, বাড়ছে শারীরিক সুস্থতাও।

জহিরুল আরও বলেন, “মোটরসাইকেলে এখনো ২–৩ লিটার তেল আছে, কিন্তু ব্যবহার করছি না। সাইকেলে চলতে স্বাচ্ছন্দ্য লাগছে। সবচেয়ে ভালো লাগে—মানুষ উৎসাহ দিচ্ছে, অনেকে আগ্রহ নিয়ে কথা বলছে।”

এদিকে শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “আপদকালীন পরিস্থিতিতে তেলবিহীন যানবাহনের ব্যবহার বাড়ানো অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এতে যেমন ব্যক্তিগত খরচ কমে, তেমনি পরিবেশও সুরক্ষিত থাকে।”

জ্বালানি সংকটের এই সময়ে জহিরুল ইসলামের মতো এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তেল সংকট   উদ্যোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close