রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং সেরা আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়াউদ্দিন মাহমুদ, জেলা ও দায়রা জজ আরিফা ইয়াসমিন মুক্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান শামীম, সরকারি কৌঁসুলি (জিপি) আবু মোহাম্মদ সোয়েম এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) আল মাসুদ চৌধুরীসহ অন্যান্যরা।

সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মাহমুদুল হক এবং স্বাগত বক্তব্য দেন লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম।

এ সময় লিগ্যাল এইডের উপকারভোগী রুহুল আমিন ও শাহিনুর আক্তার এবং প্যানেল আইনজীবীদের মধ্যে আনোয়ার হোসেন ও লায়লা আঞ্জুমান আরা ইতি বক্তব্য দেন।

লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গত এক বছরে লিগ্যাল এইডের মাধ্যমে ৫৩৩টি এডিআর দায়ের হয়েছে, ৪০৫ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে এবং ৫১৫টি এডিআর নিষ্পত্তি হয়েছে। এডিআরের মাধ্যমে আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা।

অনুষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে আনোয়ার হোসেন ও আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা প্রদান করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close