শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কেশবপুরে মেয়ের হাতে মা খুন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:৩৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের কেশবপুর উপজেলায় নিজ মেয়ের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধা।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

নিহত গৌরীরানী (৮৫) উপজেলার সাহা পাড়ার বাসিন্দা ছিলেন ও মৃত কালীপদ অধিকারীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান আশপাশের লোকজন। পরে সকালে গৌরীরানীর মরদেহ ঘরের ভেতরে পড়ে থাকতে দেখা যায়। একই সময় তার মেয়ে দীপ্তি অধিকারীকে (৫৭) অস্বাভাবিক অবস্থায় বাড়ির ভেতরে পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা গেছে, গৌরীরানীর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে দীপ্তি অধিকারী স্বামীর মৃত্যুর পর থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়েই ছিলেন।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহে মেয়েকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close