রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়ক জাতীয় মহাসড়কে রুপান্তর
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:৫৭ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ২:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-নওগাঁ ভায়া রাজশাহী আঞ্চলিক মহাসড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করে, যার মধ্যে প্রায় ১৫ হাজারই ভারী ও মাঝারি যানবাহন। ১২২ কিলোমিটার দীর্ঘ সড়কটির বর্তমান প্রস্থ ৩৪ ফুট হলেও কার্যত ভারী ও হালকা যানবাহনের জন্য ব্যবহারযোগ্য অংশ মাত্র ২৪ ফুট হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৬৭–৬৮ সালে সড়কটি নির্মাণের সময় ১৬০ ফুট জায়গা অধিগ্রহণ করা হলেও তখন মাত্র ১৮ ফুট প্রস্থে সড়ক নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে উন্নয়ন কাজের সময় সড়কটি ২৪ ফুটে সম্প্রসারণ করা হয় এবং উভয় পাশে ৫ ফুট করে ভ্যান ও রিকশা চলাচলের জন্য আলাদা অংশ রাখা হয়।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সড়কের দুই পাশে অসংখ্য শিল্প-কারখানা গড়ে ওঠায় যানবাহনের চাপ বহুগুণ বেড়ে যায়। এতে সড়কটির গুরুত্ব আরও বৃদ্ধি পায় এবং যানজট ও দুর্ঘটনার ঝুঁকি মারাত্মক আকার ধারণ করে। এ প্রেক্ষাপটে সরকার সড়কটিকে জাতীয় মহাসড়ক হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক জানান, এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যানবাহনের চাপ অনেক বেশি হলেও সড়কের প্রস্থ কম থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জাতীয় মহাসড়ক হিসেবে ঘোষণার ফলে আগামী ছয় মাসের মধ্যে বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়কটি ছয় লেনে উন্নীতকরণসহ ডিভাইডার নির্মাণ এবং অন্যান্য উন্নয়ন কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, সড়কটি প্রশস্ত হলে যান চলাচলের গতি বাড়বে, কমবে দুর্ঘটনা এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সড়কে চলাচলকারী লোকজন ও পরিবহন-সংশ্লিষ্টরা দ্রুত সড়ক উন্নয়ন কাজ শুরু করার দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সড়ক   জাতীয়   মহাসড়ক   রুপান্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close