রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে গিয়ে সমবেত হয়।

এ সময় বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান, বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন সামিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালামসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি খরচে এই সেবা প্রদান করে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। শুরুতেই জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই আইনি সেবা প্রদান করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, জেলা পর্যায়ে লিগ্যাল এইড অফিস চালু হওয়ায় জনগণের ভোগান্তি অনেকটাই কমেছে এবং মানুষ দ্রুত সময়ে সরকারি খরচে বড় ধরনের বিবাদ মীমাংসা করতে সক্ষম হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   জাতীয়   দিবস উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close