শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:০৯ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ২:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝোড়ো হাওয়ার কারণে উপজেলার বিভিন্ন কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

এদিকে বজ্রপাতের আশঙ্কায় সকাল থেকে অনেকে কর্মস্থলে পৌঁছাতে পারছেন না এবং এসএসসি পরীক্ষার্থীরাও তাদের পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে যেতে পারছেন না। কৃষকরাও তাদের ফসল নিয়ে উদ্বেগে রয়েছেন; হঠাৎ এই ঝড়ো আবহাওয়া মাঠের ফসলের ক্ষতি করতে পারে।

উপজেলার বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস দ্রুত পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মৌসুমি বায়ুর প্রভাবে এমন ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বজ্রবৃষ্টি   ঝোড়ো হাওয়া   তাণ্ডব   জনজীবন   বিপর্যস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close