শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
বগুড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় জরিমানা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:২৯ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ২:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে করোনেশন স্কুলসংলগ্ন এলাকায় ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি অটোমোবাইলের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্রায় ২০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ করে রেখেছে। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে, প্রতি লিটার ২০০ টাকায় জ্বালানি বিক্রি করা হচ্ছিল। খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি নিষিদ্ধ হলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে এসব জ্বালানি বিক্রি করে আসছিল।

এ ছাড়া প্রতিষ্ঠানটির বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স নেই বলেও জানা গেছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক বিপ্লবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা ১৮০ লিটার জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   অবৈধ   জ্বালানি তেল   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close