রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
শ্রীপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার একটি এলাকায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার্থীরা সিএনজিচালিত অটোরিকশায় করে কেন্দ্রে যাচ্ছিল। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে সিএনজিটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজন পরীক্ষার্থী আহত হয়। 

আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে হাজী ছোট কমিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শ্রীপুর থানার ইনস্পেক্টর সঞ্জয় শাহা খোলা কাগজকে জানান,“ ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন আহত হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সিএনজি-ট্রাক সংঘর্ষ   এসএসসি পরীক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close