শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নোয়াখালীতে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৪৯ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা।

এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন নোয়াখালী সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এবং জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

উদ্বোধনের পর আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এসে শেষ হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

নোয়াখালী সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২)-এর বিচারক ফাতেমা ফেরদৌস, পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান, পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, জিপি নুরুল আমিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাসুদ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব।

সভায় জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, আইনজীবী সমিতির সদস্য, বিচারপ্রার্থী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে দুইজনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   জাতীয়   দিবস   পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close