শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
সামনে লম্বা সরকারি ছুটি, মিলতে পারে টানা ৭ দিন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৫১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আবারও সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন বড় ছুটি। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন তারা।

চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে। এরমধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি যুক্ত হতে পারে ঈদুল আজহার ছুটির সঙ্গে। এতে ছুটি বাড়বে একদিন।

এর আগে ঈদুল ফিতরের ছুটির সঙ্গে একদিন বাড়িয়েছিল সরকার। সূত্র বলছে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ পালন করা হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেয়।

সাধারণত, মধ্যপ্রাচ্যের এক দিন পরে বাংলাদেশে পালিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সরকারি ছুটি   টানা ৭ দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close