শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
সাতকানিয়ায় শাহাদাত হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৫৫ পিএম
সাতকানিয়ায় শাহাদাত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ২ আসামি। ছবি: প্রতিনিধি

সাতকানিয়ায় শাহাদাত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ২ আসামি। ছবি: প্রতিনিধি

সাতকানিয়ায় শাহাদাত হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত একজন আসামি ও সন্দেহভাজন আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া মাদার বাড়ির ফরুখ চেয়ারম্যান বাড়ী এলাকার মরহুম সৈয়দ আহম্মদ এর পুত্র মো. সাইফুল ইসলাম (৩১) এবং লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়া এলাকার মাওলানা ফয়েজ আহম্মদ এর পুত্র  মো. ইসমাইল (২৭)।

উল্লেখ্য, ২৬ এপ্রিল রাত আনুমানিক এগারোটার সময় সাতকানিয়া রাস্তার মাথায় নিজ দোকানের সামনে মুখোশধারী সন্ত্রাসীরা ৪ সন্তানের জনক শাহাদাতকে লাঠি ও হাতুড়ির আঘাতে মারাত্মকভাবে জখম করে। স্হানীয়রা তাকে উদাহরণ করে হাসপাতালে প্রেরণ করেন। ২৭ এপ্রিল ভোর ৫ টা ৪০ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
মামলা দায়েরের পরপরই সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম এবং তদন্তে জড়িত সন্দেহভাজন ইসমাইলকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close