রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিকলীতে ১ ঘণ্টা দেরিতে শুরু এসএসসি-দাখিল পরীক্ষা
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে এসএসসি ও দাখিল পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে। বৈরী আবহাওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটায় মানবিক দিক বিবেচনায় উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সারা দেশে সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবং মাদ্রাসা বোর্ডের দাখিল আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টায় শুরু হয়।

জানা গেছে, ভোররাত থেকেই কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। হাওর অঞ্চল হওয়ায় নৌপথই প্রধান যোগাযোগ মাধ্যম হওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে দূরবর্তী এলাকার অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বলেন, ‘হাওর এলাকার বাস্তবতা বিবেচনায় এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’

জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুধু নিকলী উপজেলার কেন্দ্রেগুলোতে পরীক্ষা দেরিতে শুরু হয়েছে। অন্য কোনো উপজেলায় এমন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তারের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দুর্যোগপূর্ণ আবহাওয়া   নিকলী   এসএসসি   দাখিল পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close