শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‌্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পিএম
মো. খালিদুল হক হাওলাদার

মো. খালিদুল হক হাওলাদার

সরকারিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি ও র‌্যাব-২’-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার। 

তিনি বলেছেন, ‘র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে এসব বিষয় গুরুত্ব দিয়ে মাঠে রয়েছে।’

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে খালিদুল হক এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে খালিদুল হক বলেন, ‘যে কোনো হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।’

এখনও হামলার কোনো ধরনের শঙ্কা নজরে পড়েনি বলেও জানায় র‍্যাব।  

সংবাদ সম্মেলনে খালিদুল হক জানান, সোমবার (২৭ এপ্রিল) রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযানে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি রিভলবারসহ ফোরকান আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়া একই রাতে অন্য অভিযানে আরও দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটার গান, ৯ রাউন্ড গুলি,  ৬টি মোবাইল ও ১ লাখ ২ হাজার পিস ইয়াবাসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এরা সকলেই ৫ আগস্ট পরবর্তী শহরে ছিনতাই ও মাদক কারবারিসহ নানা অপরাধে জড়িত। 

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সাথে মিলে কাজ করার পাশাপাশি ঢাকায় অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাবে বলেও জানান খালিদুল হক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গুরুত্বপূর্ণ স্থাপনায   হামলার হুমকি   ভিত্তি নেই   র‌্যাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close