রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভি‌যো‌গে শ্যালক-দুলাভাই আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:১২ পিএম আপডেট: ২৮.০৪.২০২৬ ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল মোহাম্মদ আছাদকে প্রকাশ্যে মারধর ও লা‌ঞ্চিত করার অভি‌যো‌গে শ্যালক ও দুলাভাইকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন রাজবাড়ী বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের কামারদাহ গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. মাসুম (৩৩) ও বহরপুর খালকুলা গ্রামের মো. বাচ্চু মোল্লার ছেলে মো. ছাবিত মোল্লা (২১)। তারা সম্পর্কে শ্যালক ও দুলা ভাই। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ট্রেন যোগে এসে নেমে অসুস্থ শিশুকে নিয়ে ব‌্যাটারি চালিত ইজিবাইকে ওঠেন মো. মাসুম, তার শ্যালক ছাবিত ও স্ত্রী-সন্তান। রাস্তা ক্লিয়ার কর‌তে ওই অটোতে ট্রাফিক পুলিশ লাঠি দিয়ে আঘাত ক‌রে। এ নিয়ে ট্রা‌ফিক পুলিশ ও তাদের কথা কাটাকা‌টি হয়। একপর্যা‌য়ে ট্রা‌ফিক পুলিশের শার্টের কলার ধরে কিল-ঘুষি মারেন ওই যাত্রীরা। সে সময় পা‌শে থাকা অন্য পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। 

মোহাম্মদ আছাদ বলেন, ‘ট্রেন আসার পর রেল গেইটে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন করতে অটোর পিছনে একটি বারি দেই। এতেই দুইজন যাত্রী নেমে এসে আমাকে গালিগালাজ করাসহ শাররিকভাবে লাঞ্ছিত করে। পরে তাদেরকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মাসুম ও তার শ্যালক ছাবিত মোল্লাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত   শ্যালক-দুলাভাই আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close