রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
উল্লাপাড়ায় ১২০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় চোরাই পথে পাচারের সময় ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) রাত ১১ টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত শাহজালাল সবুজ (৪২) শাহজাদপুর উপজেলার নোকালী গ্রামের মৃত শাহজাহান সিরাজের ছেলে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ‘একটি মিনি ট্রাকে ডিজেল বোঝাই করে শাহজাদপুর থেকে নাটোরে পাচার করা হচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সহায়তায় ড্রামভর্তি ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় তারা ডিজেল ক্রয় ও পরিবহনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে ভ্রাম্যমাণ আদালতে ডিজেলের মালিক শাহ জালাল সবুজকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের অর্থদণ্ড দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘শাহজালাল সবুজ তাৎক্ষণিক অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ ডিজেল স্থানীয় তেল পাম্পে বিক্রির পর প্রাপ্ত টাকা কোষাগারে জমার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   ডিজেল জব্দ   ব্যবসায়ীকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close