সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে তিন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ও লোহাগাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভিক্ষু, মোটরসাইকেল আরোহী ও বাসের যাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দোহাজারী, মালুমঘাট ও চিরিংগা হাইওয়ে পুলিশ পৃথকভাবে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় অন্তত আটজন ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। পরে গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। এতে গাড়িতে থাকা আরও অন্তত পাঁচজন আহত হয়। 

নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চৌধুরী পাড়ায়। অন্য নিহত দুইজন ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অপরদিকে, মহাসড়কের চকরিয়াস্থ হারবাং স্টেশনের অদূরে সকাল সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী পুরবী বাসগাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিজানুর রহমান (৩২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

নিহত মিজানুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা। তিনি পেশাগত ওষুধ কোম্পানির কাজে যাচ্ছিল বলে জানা গেছে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকার দক্ষিণ পাশে সকাল ৯টার দিকে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ ইউসুফ (৫৫) নামে ব্যক্তি নিহত ও অন্তত ৫জন আহত হয়েছেন। 

নিহত ইউসুফ চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতের উদ্ধার ও দুর্ঘটনা পতিত গাড়ি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ‘কক্সবাজার মহাসড়কে সকালের দিকে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৫জন ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনা পতিত গাড়িগুলো জব্দ করেছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক   দুর্ঘটনায় মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close