রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বকশীগঞ্জে টয়লেটে গিয়ে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, পরিক্ষার্থী বহিষ্কার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় টয়লেটে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন সমাধান করতে গিয়ে বহিষ্কার হয়েছেন জিসান রহমান নামে এসএসসি পরীক্ষার্থী। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। 

বহিস্কৃত পরীক্ষার্থীর নাম জিসান রহমান। সে শিক্ষার্থী বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী।
 
জানা গেছে, মঙ্গলবার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন হঠাৎ টয়লেটে যান পরীক্ষার্থী জিসান রহমান। সে টয়লেটে মোবাইল ফোন ঘেঁটে প্রশ্ন পত্রে সমাধান লিখে নেন। দীর্ঘক্ষণ ওই পরীক্ষার্থী টয়লেট থেকে নিজ আসনে ফিরে না আসায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে সিসি ক্যামেরায় তার কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি ধরা পড়ে। 

ঘটনাটি কক্ষ পরিদর্শক পরীক্ষার কেন্দ্র সচিবকে জানালে তাকে বহিস্কার করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, ‘পরীক্ষার হলে অনিয়মের কোন সুযোগ নেই। অসদাচরণ ও নকলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রযেছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ   টয়লেটে যাওয়া   মোবাইল ফোনে প্রশ্ন সমাধান   পরিক্ষার্থী বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close