রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
শেরপুরে ১৪ কৃষকের মাঝে অগ্রণী ব্যাংকের কৃষি ঋণ ও গাছের চারা বিতরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মির্জাপুর শাখা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রান্তিক ১৪ কৃষকের মাঝে মাথাপিছু ৫০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ টাকা ঋণ এবং একটি করে আম গাছের চারা বিতরণ করা হয়।

অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অগ্রণী ব্যাংক টিএমসি বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. আরিফুল রহমান। 

শাখা কর্মকর্তা সীমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অতিরিক্ত মহাপরিচালক আবুল কাশেম। বক্তব্য দেন ঋণগ্রহীতা কৃষক মোস্তফা কামাল ও কবির হোসেন।

অনুষ্ঠানে আবুল কাশেম বলেন, ‘কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকরা যাতে কোনো মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই সরাসরি ব্যাংক থেকে ঋণ পেতে পারেন, তা নিশ্চিত করতেই এই প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন।’

মো. আরিফুল রহমান বলেন, ‘অগ্রণী ব্যাংক সবসময় কৃষকের পাশে আছে। আজকের এই ঋণ বিতরণ কেবল একটি আর্থিক লেনদেন নয়, এটি কৃষকদের প্রতি আমাদের আস্থার প্রতিফলন। পাশাপাশি পরিবেশ রক্ষায় আমরা কৃষকদের মাঝে আম গাছের চারা দিচ্ছি, যা ফল ও ছায়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনেও ভূমিকা রাখবে।’

মোস্তফা কামাল বলেন, ‘কোনো বাড়তি ঝামেলা ছাড়াই আমরা টাকা হাতে পেয়েছি। এই টাকা দিয়ে আমি সঠিক সময়ে সার ও বীজ কিনতে পারব। গাছের চারাটি পেয়েও আমরা খুব খুশি।’

সোহেল রানা ভবিষ্যতে কৃষি খাতের উন্নয়নে ব্যাংকের এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   কৃষক   অগ্রণী ব্যাংক   কৃষি ঋণ   গাছের চারা বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close