রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর থানাধীন এক চেয়ারম্যানের বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির নিরাপত্তাকর্মীকে মারধর করে আহত করা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোছলেমউদ্দিন (৫৮) নামের নিরাপত্তা প্রহরী প্রায় দুই বছর ধরে জয়দেবপুর থানাধীন পূর্ব নয়নপুর এলাকায় ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের বাড়িতে কর্মরত আছেন। এলাকায় পূর্ব বিরোধ ও মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে চেয়ারম্যান ও তার ছেলেদের সঙ্গে কয়েকজনের শত্রুতা চলছিল। 

লিখিত অভিযোগে বলা হয়, সোমবার (২৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, সোহান শেখ, রনি, আবিক, হারুন, মনির হোসেন, শাকিল ও রায়হানসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় চেয়ারম্যানের বাড়ির গেটের সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করে। পরে নজরুল ইসলামের নির্দেশে তারা গেট ভাঙচুর করে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

মোছলেমউদ্দিন তাদের বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হামলাকারীরা বাড়ির ভেতরে ঢুকে গালিগালাজ করে এবং চেয়ারম্যান ও তার ছেলেদের যেখানে পাবে, সেখানেই হত্যা করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত প্রহরী স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

অভিযোগে বলা হয়েছে, পুরো ঘটনার ভিডিও ফুটেজ বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নয়ন কুমার কর বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ উপস্থিতির খবর পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   ইউপি চেয়ারম্যানের বাড়ি   হামলা-ভাঙচুর   প্রহরী আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close