সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
শেরপুরে বিয়ের দাবিতে কলেজ ছাত্রের বাড়িতে তরুণীর অনশন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে বিয়ের দাবিতে এক কলেজ ছাত্রের বাড়িতে অনশন শুরু করেছেন অনার্স পড়ুয়া এক তরুণী। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত যুবকের নাম আব্দুল হালিম (২৬)। সে আব্দুল হালিম গাড়িদহ ইউনিয়নের রামনগর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, সরকারি আজিজুল হক কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও পেশায় একজন পল্লী পশু চিকিৎসক। 

ভুক্তভোগী ছাত্রীর নাম সিমা খাতুন (২১) (ছদ্ম নাম)। উপজেলার খানপুর ইউনিয়নের সালফা গ্রামে তার বাড়ি এবং বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

সিমার দাবি, গত পাঁচ বছর ধরে আব্দুল হালিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হালিম তাকে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সিমা খাতুন জানান, সম্প্রতি তিনি বিয়ের জন্য চাপ দিলে হালিম বিভিন্ন তালবাহানা শুরু করেন। মেয়ের পক্ষ থেকে পাঁচবার বিয়ের প্রস্তাব হালিমের বাড়িতে পাঠানো হলেও তার পরিবার তা সরাসরি প্রত্যাখ্যান করে। একপর্যায়ে আব্দুল হালিম তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। 

কোনো উপায় না পেয়ে মঙ্গলবার বিকালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণী বাড়িতে এসে অনশন শুরু করলে আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে কৌশলে পালিয়ে যান। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত হালিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ভুক্তভোগী তরুণী ওই বাড়ির সামনে অনড় অবস্থানে রয়েছেন। 

তিনি জানান, বিয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে নড়বেন না। 

দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের বিচার ও সামাজিক স্বীকৃতির দাবিতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   বিয়ের দাবি   কলেজ ছাত্র   তরুণীর অনশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close