রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জায়গায় আইসিটি ভবন নির্মাণে বাধা, দুই নারী গ্রেপ্তার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (আইসিটি) ভবন নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন সুমা আক্তার (২৬) ও ফাতেমা তুজ জহুরা (৪০)।

এ ঘটনার প্রতিবাদে ভবন নির্মাণে বাধা দেওয়ার বিরোধিতা করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে ইউআইটিআরসিই-২ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের অধীন ১০ শতাংশ জমিতে আইসিটি ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়। পরবর্তী ২০২৩ সালে সারা দেশের অনুমোদিত ১৬৩টি আইসিটি ভবনের তালিকায় ঈশ্বরগঞ্জ উপজেলাও অন্তর্ভুক্ত হয়। তবে নির্মাণকাজ শুরুর সময় থেকেই স্থানীয় একটি পক্ষ জমির সাড়ে ৪ শতাংশ অংশের মালিকানা দাবি করে বাধা দিয়ে আসছে।

জমির দাবিদার পরিবারের সদস্যরা জানান, ওই জায়গাটি তাদের পৈতৃক সম্পত্তি এবং সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে। 

এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও তারা দাবি করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্ধারিত জায়গা বুঝিয়ে দেওয়ার পর নির্মাণকাজ শুরু করা হয়। কিন্তু স্থানীয়দের বাধার কারণে কাজ ব্যাহত হচ্ছিল। এ বিষয়ে থানায় মামলা করা হলে পরবর্তী কাজে বাধা দেওয়ার সময় দুই নারীকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘বিআরএস রেকর্ড অনুযায়ী উপজেলা পরিষদের জমিতেই ভবনটি নির্মাণ করা হচ্ছে এবং কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘পূর্বে দায়ের করা মামলার ভিত্তিতে দুই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   বিরোধপূর্ণ জায়গা   আইসিটি ভবন নির্মাণে বাধা   নারী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close