রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:২৯ পিএম
রায়হান বাবু

রায়হান বাবু

ব্রাহ্মণবাড়িয়া শহরে ঝড়-বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে রায়হান বাবু (৩৫) নামে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শহরের কান্দিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রায়হান বাবু কান্দিপাড়া এলাকার মুছা মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রায়হান বাবু বাসা থেকে বের হন। পরে তিনি কান্দিপাড়ার দক্ষিণ পাশের মহল্লায় রাধার মা পুকুরের পূর্বপাশে একটি গলির শেষপ্রান্তে অবস্থিত পরিত্যক্ত একটি বাড়ির পাশে আশ্রয় নিতে যান। ওই বাড়ির দেয়ালঘেঁষা একটি বৈদ্যুতিক খুঁটি ছিল।

সকালের আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় অসাবধানতাবশত তিনি খুঁটিতে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পাশের জমে থাকা পানিতে পড়ে যান।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

পরবর্তী মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়। 

বিকাল সাড়ে ৪টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের বড় ভাই মামুন মিয়া জানান, সকালে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হওয়ার পর বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শ   যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close