শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ী‌তে বজ্রপা‌তে বাবার মৃত্যু, প্রা‌ণে বাঁচ‌লো কন্যা শিশু
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৩০ এএম
বজ্রপা‌তে নিহত বাবা সুমন আহ‌ম্মেদ ও তার কোলে কন্যা শিশু সাফিয়া। ছবি: প্রতিনিধি

বজ্রপা‌তে নিহত বাবা সুমন আহ‌ম্মেদ ও তার কোলে কন্যা শিশু সাফিয়া। ছবি: প্রতিনিধি

রাজবাড়ী‌তে বজ্রপা‌তে সুমন আহ‌ম্মেদ (৩৭) না‌মে এক ব‌্যা‌ক্তির মৃত‌্যু হ‌য়েছে। এ সময় তার কোল থেকে ছিট‌কে প‌ড়ে সামান‌্য আহত হ‌লেও প্রা‌ণে বেঁ‌চে আছে তার সা‌ড়ে ৩ বছর বয়সী মে‌য়ে সা‌ফিয়া।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌ‌নে ৭টার দি‌কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন আহম্মেদ রাজবাড়ী সদর উপ‌জেলা মর্জৎ‌কোল বাগমারা এলাকার সি‌দ্দিক মন্ড‌লের ছে‌লে। সে একটি ঔষধ কোম্পা‌নি‌তে চাকরি কর‌তেন।

স্থানীয় একেএম রিপন জানান, সুমন একটি ঔষধ কোম্পা‌নি‌তে চাকরি করতেন। সকাল পৌনে ৭টার দিকে সে তার সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভা‌গের কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী‌   বজ্রপা‌ত   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close