শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বান্দরবানে অসহায় বিধবা নারীর পাশে মানবিকতার দৃষ্টান্ত
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার এক অসহায় বিধবা  নারী কুলসুমা বেগম এর  জীবনে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে  বান্দরবান সেনা জোন । দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করা এই নারী ভগ্নপ্রায় একটি জরাজীর্ণ ঘরে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তার জীবনে ছিল না কোনো নির্ভরতার স্থান, ছিল না সহায়তার মতো কোনো মানুষ—চারপাশে শুধুই অসহায়ত্ব আর বঞ্চনার গল্প।

ঝড়-বৃষ্টি এলেই ভেঙে পড়ার আশঙ্কায় দিন কাটত তার। মাথা গোঁজার ঠাঁইটুকুও যখন নিরাপদ নয়, তখন প্রতিটি রাত তার কাছে ছিল আতঙ্কের। জীবনের এই কঠিন বাস্তবতায় তিনি হয়ে পড়েন সম্পূর্ণ অসহায়—যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো কেউ ছিল না।

ঠিক এমন সময় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে আসে বান্দরবান সেনা জোন । বান্দরবান সেনাজোনের  জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায়  বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত সহায়তার উদ্যোগ গ্রহণ করে। সেনা জোনের জোন কমান্ডার  এর  আন্তরিক তত্ত্বাবধান ও মানবিক নেতৃত্বে  ২৯ এপ্রিল সকালে সেনাজোনে অসহায় বিধবা  এই নারীর জন্য ঘর নির্মাণ বাবদ  আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তার জীবনে এক নতুন আশার দ্বার উন্মোচন করে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই নারী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমি একেবারেই অসহায় ছিলাম। বান্দরবান সেনা জোন  আমার জীবনে আলোর মতো এসেছে। তাদের এই সহায়তা আমি কখনো ভুলবো না।”

স্থানীয় এলাকাবাসীও বান্দরবান সেনা জোনের  এই মহৎ উদ্যোগকে অত্যন্ত প্রশংসার সাথে গ্রহণ করেছেন। তারা মনে করেন, দেশের যেকোনো সংকটে যেমন সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে, তেমনি ব্যক্তিগত মানবিক সংকটেও তারা মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   অসহায়   বিধবা   নারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close