শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সিরাজগঞ্জে অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে নাঈম হোসেন (২৫) নামের এক অটোভ্যান চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় মাত্র এক সপ্তাহ আগে একটি অটোরিকশা কিনেছিলেন নাঈম। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন।

পরদিন সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকায় একটি মরদেহ পরে থাকতে দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

স্থানীয়রা জানান, বিলের পাশে মরদেহটি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে নাঈমের পরিবার। অটোরিকশার স্বপ্নই যেন হয়ে উঠলো মৃত্যুর ফাঁদ—এখন প্রশ্ন, কারা কেড়ে নিলো তরুণ নাঈমের জীবন?

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   অটোরিকশা   চালক   মরদেহ উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close