সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) সকালে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, “আমাদের সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে এবং সেই সঙ্গে শব্দসচেতনতা বৃদ্ধি করতে হবে।”

এ সময় তিনি আরও বলেন, শব্দের সহনশীল মাত্রা অতিক্রম করায় এবং শব্দদূষণের ফলে দিন দিন স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। বিশ্ব জনসংখ্যার মোট ৫ শতাংশ শব্দদূষণের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় ৩০টি কঠিন রোগের কারণগুলোর মধ্যে শব্দদূষণ অন্যতম। গর্ভবতী নারী দীর্ঘ সময় শব্দদূষণের মধ্যে অবস্থান করলে সন্তান বধির হওয়ার ঝুঁকি থাকে।

এ সময় বক্তারা শব্দদূষণ নিয়ন্ত্রণ করা এবং অযথা হর্ন ব্যবহার বন্ধ করে আগামী প্রজন্মকে সুস্থভাবে জীবনধারণের জন্য সবাইকে সচেতন হওয়া ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   আন্তর্জাতিক   শব্দসচেতনতা   দিবস উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close