শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩৭৮১৪ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:১০ পিএম আপডেট: ২৯.০৪.২০২৬ ১:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নারী প্রধান পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা টেকসই উন্নয়নের সমঅংশীদার হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ।’

নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে—গরিব ও অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম, গর্ভবতী মা ও শিশুর পুষ্টি সহায়তা কর্মসূচি, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে জয়িতা ফাউন্ডেশন পরিচালনা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফ্যামিলি কার্ড   সহায়তা   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close