শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ পিএম আপডেট: ২৯.০৪.২০২৬ ২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। তিনি বলেন, “তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।’’

মো. মঈন উদ্দীন খান বলেন, “৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন বৈধ প্রার্থী, জামায়াত জোটে ১২ জন বৈধ প্রার্থী ও স্বতন্ত্রদের জোটে ১ জন বৈধ প্রার্থী। মোট ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা করা হয়েছে।’’

বিএনপির ৩৬ বৈধ প্রার্থীরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ বৈধ প্রার্থী হলেন, নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম। এছাড়া, স্বতন্ত্র জোটের বৈধ প্রার্থী হচ্ছেন সুলতানা জেসমিন।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের জন্য আদালত নির্দেশ দিলেও রায় এখনো হাতে না পাওয়ায় কার্যক্রম শুরু করেনি ইসি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আমরা রায় বাস্তবায়ন করব। আপিলে যাব না।’’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নারী আসন   প্রার্থিতা   প্রত্যাহার   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close