শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
গাজীপুরে প্রাইভেটকার–অটোরিকশা সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:২৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে আব্দুল কুদ্দুস নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলালবাদ ইউনিয়নের নুরহাট গ্রামের বাসিন্দা।

তিনি গাজীপুরের মির্জাপুর এলাকার বিশুইয়া কুড়িবাড়িতে অবস্থিত এন এ জেড বাংলাদেশ লিমিটেড কারখানায় সহকারী কাটার ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবানীপুর বাজার অতিক্রম করার পর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি একটি গার্মেন্টসের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে আব্দুল কুদ্দুস প্রাইভেটকারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সহকর্মী শ্রমিকরা জানান, মহাসড়কটি পারাপারের সময় প্রায়ই বেপরোয়া গতির প্রাইভেটকার, বাস, পিক-আপ, অটোরিকশার সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও অটোরিকশা জব্দ করার প্রক্রিয়া চলছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close