শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
তারাগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:১৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে সাহেরা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাহেরা বেগম মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সাহেরা বেগম ওই গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রপাতের ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বজ্রপাতের সময় খোলা মাঠে চলাচলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে নিহতের ঘটনায় আবেদনে মাধ্যমে সরকারি সহায়তার ব্যবস্থা রয়েছে। ঘটনার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চলমান পরিস্থিতিতে আবহাওয়া অনুকূলে ব্যতি রেখে জনসাধারণের চলাচলের জন্য সচেতনাই বেশি ভূমিকা রাখবে। এ বছরে এটি প্রথম বজ্রপাতে ঘটনা।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close