রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাঁদা না দেওয়ায় পুঠিয়ায় খাদ্যবান্ধব চাল কেন্দ্র বন্ধের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বাশপুকুর বাজার এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়কেন্দ্র জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ডিলার ওয়াহেদ আলী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত দামে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করে আসছিলেন ডিলার ওয়াহেদ আলী। তবে কিছুদিন ধরে একটি প্রভাবশালী চক্র তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) লিটন, মোস্তাকিন ও আশরাফুল নামে কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। এ সময় ওয়াহেদ আলী তাদের কাছে চাঁদার কারণ জানতে চাইলে তারা জানান, জিয়া তাদের টাকা নিতে পাঠিয়েছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, পরে অভিযুক্তরা বিক্রিকেন্দ্রে গিয়ে জোরপূর্বক কেন্দ্রটি বন্ধ করে দেয় এবং পুনরায় চাল বিক্রি করলে কঠোর পরিণতির হুমকি দেয়। এতে এলাকার দরিদ্র ও নিম্নআয়ের মানুষ নির্ধারিত মূল্যে চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
এ ঘটনায় ডিলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিক্রিকেন্দ্র পুনরায় চালুর দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে চাল বিক্রি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close