শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সৈয়দপুরে আইএলপিই প্রতিযোগিতার রংপুর বিভাগীয় রাউন্ড ২ মে
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন (আইএলপিই) প্রতিযোগিতার রংপুর বিভাগীয় আঞ্চলিক রাউন্ড আগামী ২ মে অনুষ্ঠিত হবে। নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

শিক্ষাবিষয়ক সংস্থা গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টার (জিআইএলসি) এবং জিআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে।

রংপুর বিভাগের আঞ্চলিক রাউন্ডের সমন্বয়কারী এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. সোহেল রানা জানান, শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির (বাংলা ও ইংরেজি ভার্সন) শিক্ষার্থীরা এতে অংশ নেবে। প্রতিযোগিতাটি চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে— তৃতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টম, নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি।

আঞ্চলিক রাউন্ডে সফল শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। আন্তর্জাতিক রাউন্ড ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে অনুষ্ঠিত হবে।

মো. সোহেল রানা বলেন, ‘আঞ্চলিক এই রাউন্ডের জন্য স্বনামধন্য সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভেন্যু হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। এটি শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে গড়ে তুলতে সহায়তা করবে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশের মাটিতে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরার সুযোগ পাবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close