শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ধামইরহাটে জমিতে রাসায়নিক স্প্রে করে ফসল নষ্টের অভিযোগ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় কৃষকের ৭৫ শতাংশ জমিতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই কৃষক পাঁচ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ধুরইল এলাকার ফসলি মাঠে এই ঘটনা ঘটে।

থানার অভিযোগ সুত্র জানায়, উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল সরদার পাড়া এলাকার মৃত শাহাদৎ সরদারের ছেলে কৃষক জয়নাল আবেদীন ধুরইল মৌজায় ৭৫ শতাংশ জমিতে ক্রয়সুত্রে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছিল। চলতি মৌসুমে ওই জমিতে তিনি বোরো ধান রোপণ করেছিলেন। আর কিছুদিন পরে ধানগুলো কাটামাড়াই শেষে ঘরে তুলতেন কৃষক জয়নাল আবেদীন। গত ২৮ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জেরে তার রোপণকৃত ৭৫ শতাংশ বোরো ধানের মধ্যে ৩০ শতাংশ ধানে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করেন প্রতিপক্ষরা। যার ফলে ক্ষতিগ্রস্থ কৃষকের আধাঁপাকা ধানগুলো নষ্ট হয়ে বিবর্ণ হয়ে পড়েছে। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি আরও জানান, ওই জমি নিয়ে স্থানীয় কয়েক জনের সঙ্গে আমার পূর্ব শত্রুতা ছিল রয়েছিল তারা প্রতি বছরে আমার জমির ধান এভাবে স্প্রে করে নষ্ট করেন। এ বছরে তারা একই কাজ করেছেন। আমি আইনগত সহযোগিতায় তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- ধুরইল এলাকার মোবাইদুল ইসলাম, মৌছদুল আলম, শাহজাহান আলী, আহসান হাবীব, নয়ন সরদার। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close