রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গৌরনদীতে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে ইউএনওকে লিগ্যাল নোটিশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:০৫ পিএম

পূর্বে অনুমোদন দেওয়া কাজ হঠাৎ অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের অভিযোগ তুলে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বেসরকারি সংস্থা টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মঙ্গলবার (২৮ এপ্রিল) এ নোটিশ পাঠান। 

বিষয়টি নিশ্চিত করেছেন টিপিডিও’র পক্ষে বরিশাল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিজান।

নোটিশে উল্লেখ করা হয়, গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজের জন্য ২০২৫ সালের ১২ মার্চ টিপিডিও আবেদন করলে পৌর কর্তৃপক্ষ কাজটি করার অনুমোদন দেয়। তবে পৌরসভার অ্যাসেসমেন্ট কার্যক্রমের কারণে কাজটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে ২০২৬ সালের ১২ মার্চ পুনরায় কাজ শুরু করার আবেদন করলে ১৫ মার্চ পৌর প্রশাসনের পক্ষ থেকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

এর প্রেক্ষিতে সংস্থাটি প্রায় ১০ হাজার প্লেট প্রস্তুত, জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করে। কিন্তু হঠাৎ করেই একই কাজ অন্য একটি সংস্থাকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে সংস্থাটির প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, পূর্ব অনুমোদন থাকা সত্ত্বেও কেন কাজটি অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হলো এবং কেন টিপিডিওকে কাজ থেকে বিরত রাখা হলো। একই সঙ্গে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিজান বলেন, ‘আমার মক্কেলের পক্ষে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) গৌরনদী পৌর প্রশাসককে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ‘পৌরসভা থেকে একটি আবেদন পেয়েছি, তাই যাচাই-বাছাইয়ের সুযোগ ছিল না। তবে কেউ যদি অভিযোগ করে, তাদের আবেদনও বিবেচনা করা হবে। তারা আমার অফিসে এলে পূর্ব অভিজ্ঞতা থাকলে কাজ দেওয়া হবে। যাদের কাজ দেওয়া হয়েছে তারা আমার আত্মীয়-স্বজন নন।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close