শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
কাঁচামাল সংকট
উত্তরা ইপিজেডে ম্যাজেন কারখানায় অনির্দিষ্টকালের লে-অফ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নীলফামারীর উত্তরা ইপিজেডে চশমা ও অপটিক্যাল ফ্রেম উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান ম্যাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। কাঁচামালের তীব্র সংকট ও ক্রেতাদের ক্রয় আদেশ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে অপারেশন্স ডিরেক্টর এরেন লি স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ও অর্ডার কমে যাওয়ায় নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আগামী ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, লে-অফ চলাকালীন সময়ে শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের বাংলাদেশ ইপিজেড আইন, ২০১৯-এর ধারা ১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। এ সময় কারখানায় উপস্থিতি বা দৈনিক হাজিরার প্রয়োজন হবে না। তবে কাঁচামাল সরবরাহ ও নতুন অর্ডার প্রাপ্তির ভিত্তিতে প্রয়োজন হলে সংশ্লিষ্টদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “অর্ডার ও কাঁচামাল সংকটের কারণে শ্রমিকদের কাজ দেওয়ার মতো পরিস্থিতি নেই। বায়ারদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কাঁচামাল ও অর্ডার পাওয়া গেলে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হবে।”

উল্লেখ্য, কারখানাটিতে স্থানীয় ৪ হাজার ৩৬১ জন শ্রমিক কর্মরত রয়েছেন। এছাড়া ৯৬ জন চীনা নাগরিক ও বিশেষজ্ঞ সেখানে কর্মরত আছেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  উত্তরা ইপিজেড   ম্যাজেন কারখানা   অনির্দিষ্টকালের লে-অফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close