রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বানের স্মৃতি বিজরিত এই শুভ বুদ্ধ পূর্ণিমা।

গৌতম বুদ্ধত্ব লাভের জন্য ২৯বছর বয়সে গৃহ ত্যাগ করেন এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহনের পর নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে ৬বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন, আর তাই বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যময়।

এদিকে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে এই দিনটিকে স্মরণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করছে। 

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বান্দরবানের রাজবাড়ি প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গিয়ে বোধিবৃক্ষতলে সমবেত হয় পূজারীরা। সেখানে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহনের পর নর-নারী, দায়ক-দায়িকা এবং উপাসক-উপাসীকারা চন্দনের জল ঢেলে ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন। 

পরে বিহারে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এসময় ধর্মদেশনা প্রদান করেন বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের ও রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতুঃ মহাথের, আবাসিক ভিক্ষু নন্দশ্রী থের।

এ সময় বান্দরবানের বোমাং রাজা উ চ প্রু, রাজ কুমার চহ্লা প্রু জিমি, রাজকুমার মংওয়ে প্রু, রাজকুমার চসিংপ্রু বনিসহ বৌদ্ধ ধর্মালম্বী নর-নারী এবং দায়ক-দায়ীকারা উপস্থিত ছিলেন।

প্রতি বছর বৌদ্ধ ধর্মালম্বীরা বৈশাখ মাসের পূর্ণীমা তিথিতে নানা আয়োজনে এই বুদ্ধ পূর্ণিমা পালন করে আসছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বুদ্ধ পূর্ণিমা   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close