সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়: সমাজকল্যাণ সচিব
সুজন সারোয়ার, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে। সরকার তাদের ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াক।’

বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) সকালে গাজীপুরের টঙ্গীতে মৈত্রী শিল্প পরিদর্শন এবং ইআরসিপিএইচ-এর উদ্যোগে আয়োজিত কৃত্রিম অঙ্গ, নিয়োগপত্র ও সহায়ক ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব তার বক্তব্যে উল্লেখ করেন যে, আজকের এই নিয়োগপত্র ও উচ্চপ্রযুক্তির কৃত্রিম অঙ্গ প্রদান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল হওয়ার পথে একটি বিশেষ মাইলফলক।

অনুষ্ঠানে ২২জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরে ১৯ জন উপকারভোগীকে বিনামূল্যে উন্নত প্রযুক্তির কৃত্রিম পা প্রদান করা হয়, ৬জনকে স্মার্ট হোয়াইট ক্যান (সাদা ছড়ি) এবং ২ জনকে ব্রেইল বই বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান এবং ইআরসিপিএইচ-এর উপপরিচালক মো. ফখরুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক ও প্রোডাকশন ম্যানেজার (অ.দা.)  মোহাম্মদ আব্দুল আলীম, ব্যবস্থাপক মোস্তফা ইখতিয়ার উদ্দিন, সহকারী পরিচালক সেলিনা শারমিন এবং সহকারী ব্যবস্থাপক মোসাম্মৎ রাবেয়া খাতুন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close