রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
শিশুকে ধর্ষণ করে হত্যার ছয় বছর পর ময়নালের মৃত্যুদণ্ড
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

কুমিল্লার বুড়িচং উপজেলায় ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এই রায় দেন শিশু সহিংসতা অপরাধদমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান। দীর্ঘ ৬ বছর বিচারধীন অবস্থায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে মৃত খোরশেদ আলমের ছেলে। এই মামলায় অপর এক  আসামি নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে বলে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন বলেন, “বাবার জন্য মোবাইলে ফ্লেক্সিলোড করতে যাবার পথে মামলায় আসামি ময়নাল হোসেন ভিকটিম মীমকে ধর্ষণের পর হত্যা করেছে প্রমাণ হওয়ায় বিচারক আজ তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। অপর আসামি নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে বিচারাধীন। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করি।”

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২০ মে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের বাসিন্দা আসামি ময়নাল হোসেন প্রথম শ্রেণি পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে পেঁচিয়ে মরদেহ ভারেল্লা শাহ ইসরাইল কামেল মাদ্রাসার টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। 

এ ঘটনায় পরদিন (২১ মে) নিহত উম্মে হাবিবার মীমের মা পারভীন আক্তার শারমিন নিখোঁজের একটি জিডি করেন। ২২ মে আসামিরা মীমের ছোট চাচাকে সাগরকে ডেকে মাদ্রাসার ট্যাংকিতে বস্তাবন্দি মরদেহ রয়েছে বলে জানায়। মরদেহ দেখে সাগরের চিৎকারে আশেপাশের লোকজন কাইয়ুমকে আটক করে। 

পরে কাইয়ুমের দেয়া তথ্যে ময়নালকেও আটক করে পুলিশ এ ঘটনায় পুলিশ বুড়িচং থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মো. কামাল হোসেন দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষ বিজ্ঞ বিচারক আজ প্রধান আসামি ময়নালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। 

মামলা বাদী নিহতের মা পারভীন আক্তার শারমিন বলেন, “৬ বছর মেয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরার পর এই রায় পেলাম। আমি সন্তুষ্ট, কিন্তু আমি চাই এই রায় দ্রুত কার্যকর হোক।”

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  শিশুকে ধর্ষণ করে হত্যা   আসামির মৃত্যুদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close