সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
জয়পুরহাটে বিস্ফোরক ও হত্যা মামলায় আওয়ামী লীগের সাত নেতাকর্মী কারাগারে
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই আন্দোলনে সংগঠিত বিস্ফোরক ও হত্যা মামলায় জয়পুরহাটে কালাই উপজেলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের জয়পুরহাট আমলি আদালতের (সদর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে এ আদেশ দেন।
 
আদালত সূত্রে জানা যায়, আসামিরা জুলাই আন্দোলনে সংগঠিত বিস্ফোরক মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। তবে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
 
সাত নেতা-কর্মী হলেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর শহরের মূলগ্রামের মরহুম ইমারত আলী ছেলে ফজলুর রহমান (৭০), কালাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুনট ইউনিয়ানের চেয়ারম্যান মৃত মোহাম্মদ আলী ফকিরের ছেলে আব্দুল কুদ্দুস ফকির (৫৬), সাবেক ছাত্র নেতা পাঁচপাইকা গ্রামের মৃত মাহফুজার রহমানের ছেলে মিনহাজুল রহমান মিথুন (৪০), জয়পুরহাট জেলা পরিষদের সদস্য ও জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্দারপুর গ্রামের মৃত মীর আলী প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৫৫), কালাই উপজেলা যুবলীগের সভাপতি ও জিন্দারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিন্দারপুর গ্রামের মৃত. মীর আলী প্রমানিকের ছেলে জিয়াউর রহমান (৪৮), আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আহম্মেদাবাদ ইউপিরর চেয়ারম্যান বোরাই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আলী আকবর আলী (৫৮), কালাই উপজেলা আওয়ামী লীগের সদস্য বানদিঘী গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে এনামুল হোসেন ফকির (৫৪)। 
 
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   বিস্ফোরক   হত্যা মামলা   আওয়ামী লীগ   নেতাকর্মী কারাগারে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close