শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
লোহাগাড়ায় ডা. ইফরানের পদায়ন আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:১১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরানকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়নের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে লোহাগাড়ার সচেতন নাগরিকরা। 

একইসঙ্গে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইনের বদলি পুনঃবহাল রাখতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে উপজেলার বটতলী মোটর স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকালে লোহাগাড়া সচেতনমহল জানান, আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও একজন দুর্নীতিবাজকে আমরা লোহাগাড়াবাসী কখনও মেনে নিব না। তার বিরুদ্ধে যথেষ্ট দুর্নীতির ও অনিয়মের অভিযোগ রয়েছে। 

বক্তারা বলেন, পক্ষান্তরে বর্তমান দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন যোগদানের পর থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক উন্নতি ও পরিবর্তন এনেছেন। ট্রমা সেন্টার চালু করা থেকে হাসপাতালে আইপিএস’র ব্যবস্থা ও নামাজের জন্য সুন্দর পরিবেশ তৈরি করেছেন।

এছাড়াও যোগদানের পর থেকে তিনি সর্বদা রোগীদের পাশে থেকে খবরাখবর রেখে যে মানবিকতার দৃষ্টান্ত রেখেছেন, যার কারণে লোহাগাড়াবাসী ডা. ইকবাল হোসাইনের বদলি পুনঃবহাল রাখতে সরকারের কাছে জোর দাবি জানান।

এসময় লোহাগাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনের সঞ্চালানায় বক্তব্য রাখেন প্রজন্ম লোহাগাড়ার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সমাজকর্মী নূরল ইসলাম সিকদার, তামিম মির্জা, মফিজুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close