রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারীতে কুখ্যাত মাদকসেবী বাদশার জেল-জরিমানা
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদক (ইয়াবা) ব্যবসায় ও সেবনের অপরাধে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলম বাদশা (৫০) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধায় এ পদক্ষেপ গ্রহণ করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার।

আলম বাদশা আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারী এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় আলম বাদশা তার বাড়িতে দলবদ্ধ হয়ে মাদক (ইয়াবা) সেবন করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে আলম বাদশাকে মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। বাকীরা পালিয়ে যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় বিধান কান্তি হালদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর ৩৬ (৫) এ ধারায় বাদশা আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

নাজমুল হোসেন বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসাসিকে রাতেই বিধি মোতাবেক জেল হাজতে পাঠানো হয়েছে।’

বিধান কান্তি হালদার বলেন, ‘উপজেলাকে মাদক নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে।’

মাদক বিক্রি ও সেবনকারীরদের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   কুখ্যাত মাদকসেবী   জেল-জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close