শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
ভাঙ্গায় নারকেল পাড়া নিয়ে চাচার হাতে ভাতিজা খুন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে নারকেল পাড়াকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শ্যাম বিশ্বাস (৩৫) খাটরা গ্রামের মৃত রাজেশ্বর বিশ্বাসের ছেলে। অভিযুক্ত তার আপন চাচা নিখিল বিশ্বাস (৪৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে নারকেল পাড়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিখিল বিশ্বাস ও তার ছেলে বাঁধন বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে শ্যাম বিশ্বাসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ছেলেকে বাঁচাতে গেলে তার মা মিনিকেও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্যাম ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যাম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   নারকেল পাড়া   চাচার হাতে ভাতিজা খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close