শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
বোয়িংয়ের থেকে ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বিমানের আরও ১৪টি নতুন ও অত্যাধুনিক উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বোয়িং ও বিমানের আনুষ্ঠানিক ক্রয়চুক্তি সই হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পর্ষদ চেয়ারম্যান রুমি এ হোসেন বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইনস নতুন রুট চালুর পরিকল্পনা করছে। পুরোনো বোয়িংগুলো সরিয়ে নতুন বোয়িং রিপ্লেস করতে চায়। এতে বিমানের যাত্রীসেবা আরও উন্নত হবে।”

তিনি বলেন, “আমরা এরই মধ্যে ২৫শতাংশ দেশি যাত্রী সার্ভ করছি। তাই আমাদের বেশি বোয়িং প্রয়োজন। আমাদের বাইরের এয়ারলাইন্সগুলোর সঙ্গে পাল্লা দিয়ে অনেক দূর যেতে হবে।”

বোয়িংয়ের বাণিজ্যিক বিমান বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি বলেন, “এ ১৪টি উড়োজাহাজ কেনার মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে গর্বিত। এ ক্রয়কৃত উড়োজাহাজ বাংলাদেশের যাত্রীদের আকাশপথের যাত্রা নিরাপদ ও সম্প্রসারিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এভিয়েশন খাতকে নিয়ে অনেক বেশি এম্বিশিয়াস প্রধানমন্ত্রী।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বোয়িং   উড়োজাহাজ   চুক্তি করল বিমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close