শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারে সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে আলোচিত সন্ত্রাসী আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারের পাপড়িকা রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পীর আজাদ (৪২) সদর উপজেলার হিলালপুর গ্রামের মৃত ছইদ উল্লাহর ছেলে।  

জেলা পুলিশ জানায়, মৌলভীবাজার সদর মডেল থানার এই বিশেষ টিম সোমবার (২৭ এপ্রিল) থেকে অভিযান শুরু করে। টানা দুই দিনের অভিযানের পর মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, আজাদ পীরের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১০টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে সে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা এবং সিলেট মেট্টোপলিটন এলাকায় আত্মগোপনে ছিলেন। 

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আজাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   সন্ত্রাসী পীর আজাদ গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close