সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে ‘দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ’ গঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এ পরিষদ গঠন করা হয়। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পরিষদের কার্যালয়ে আয়োজিত সভায় ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক সমকাল ও কুমিল্লার জমিনের দেবিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুলকে সভাপতি এবং দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মো. মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক মুন্সীকে।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন বিজয় টিভির প্রতিনিধি মো. এনামুল হক, মোহনা টিভি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, দৈনিক বাংলার প্রতিনিধি গোলাম রাব্বি প্লাবন ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. ফারুক হোসাইন জনি।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো. শাহীন আলম এবং আনন্দ টিভির প্রতিনিধি মাহফুজ আহমেদ সরকার। অর্থ সম্পাদক হয়েছেন চ্যানেল এসের মো. আরিফুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে এনটিভি ডিজিটাল ও কুমিল্লা টেলিস্কোপের ইসহাক হাসানকে।

দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন জাগরণ টিভির মো. সাইফুল ইসলাম সজিব, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক খোলা কাগজের মোহাস্মদ উল্লাহ ভূঁইয়া সোহাগ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দৈনিক সংবাদের মো. আবদুল্লাহ আল মামুন, আইটি বিষয়ক সম্পাদক অগ্রযাত্রা প্রতিদিনের আবদুল্লাহ সামি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মালদ্বীপ প্রতিনিধি মো. আল-আমিন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আজকের কুমিল্লার সুদীপ রায়, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, একেএম ফজলুল আমিন খান, মো. কবির হোসেন, ফেস দ্য পিপলের দেবিদ্বার প্রতিনিধি আবদুল আলীম, দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি মো. রাসেল সরকার, আলোকিত প্রতিদিনের দেবিদ্বার প্রতিনিধি মো. নাজমুল হাসান ও বাংলাদেশ টাইমসের জেলা প্রতিনিধি আল আমিন কিবরিয়া।

সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৈয়দ খলিলুর রহমান বাবুল বলেন, ‘দেবিদ্বারের সাংবাদিকতার উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় এই পরিষদ কাজ করবে। পেশাগত মানোন্নয়ন ও যেকোনো সংকটে সাংবাদিকদের পাশে দাঁড়ানোই হবে সংগঠনের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা সম্ভব।’

খলিলুর রহমান নবগঠিত কমিটির সকল সদস্যকে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ   আত্মপ্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close