সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
জগন্নাথপুরে মে দিবস উদযাপিত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘শোভন কর্মপরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের পালিত হয়েছে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। 

শুক্রবার (১ মে) সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় দিবসের আয়োজন।

উপজেলা প্রশাসন জগন্নাথপুরের আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। 

পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, পরিবহন শ্রমিক নেতা মোশাহিদ আলী, শফিকুল ইসলাম খেজর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাওসার আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক খোলা কাগজের জগন্নাথপুর প্রতিনিধি মো. আল আমীন, ইকবাল হোসেন, মো. মুকিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ, সাংবাদিক গোবিন্দ দেব, আমিনুল ইসলাম সিপন, শাহ ফুজায়েল আহমদ প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জগন্নাথপুর   মে দিবস উদযাপিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close