শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (১ মে) সকালে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 

রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সেখানে উপস্থিত ছিলেন বলে জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করেননি।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ১-২ দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেবে।

এদিকে, দলটির নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই সাদিক কায়েম সম্প্রতি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে, এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে বড় ধরনের কোনো নির্বাচনি প্রচারণা শুরু করেননি। দলীয় নেতাকর্মীদের সাথে তার নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চলছে।

এ নিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ১-২ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা দক্ষিণ সিটি   জামায়াতের মেয়রপ্রার্থী   সাদিক কায়েম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close