রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ইতালিতে প্রবাসী ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে স্বীকারোক্তি বড় ভাইয়ের
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৪৭ পিএম আপডেট: ০১.০৫.২০২৬ ৫:৪০ পিএম
হুমায়ুন শেখ ও নিহত নয়ন শেখ

হুমায়ুন শেখ ও নিহত নয়ন শেখ

ইতালিতে বসবাসরত দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহ শেষ পর্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। ইতালির লেইজ শহরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ইতালির লেইজ শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নয়ন শেখ (২১) ও অভিযুক্ত হুমায়ুন শেখ (২৭) মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। তারা দেলোয়ার শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন শেখকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর হুমায়ুন শেখ ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এমন মর্মান্তিক দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে তারা জেনেছেন।’

তিনি জানান, ‘নিহতের স্ত্রী কিছু দিন আগে পারিবারিক কলহের জেরে অভিযোগ দায়ের করেছিলেন।’

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইতালি   প্রবাসী   ছোট ভাইকে হত্যা   ভিডিও কল   স্বীকারোক্তি বড় ভাইয়ের  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close