সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
পিরোজপুর-২ আসনে উন্নয়নে কোনো বৈষম্য থাকবে না: আহম্মেদ সোহেল
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি বলেছেন,‘বাংলাদেশকে স্বনির্ভর করতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত নিরলসভাবে কাজ করে বিশ্বের দরবারে ইতিহাস হয়ে আছেন। এরই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়ে দেশগড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। আমরা পরিকল্পনা অনুযায়ী এ দেশকে উন্নয়নশীল দেশের সারিতে নিয়ে যাব। সেক্ষেত্রে কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ উপজেলার উন্নয়নে বিগত দিনের মতো কোনো বৈষম্য থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আগামীর স্থানীয় সরকার নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকে কাজ করে কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ—এই তিনটি উপজেলা থেকে শতভাগ জনপ্রতিনিধি জনগণের ভোটের মাধ্যমে বিজয়ী করে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে হবে।’

কাউখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী আকনের সঞ্চালনায় উপজেলা শ্রমিক দলের আয়োজনে শুক্রবার রাতে কাউখালী উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, পিরোজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সদস্য সচিব মো. শফিউল আজম (ভিপি দুলাল), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার প্রমুখ। সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  উন্নয়ন   বৈষম্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close