সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
পানির সঙ্গে মানুষের কপালও ডুবে যায়: ফজলুর রহমান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১০:১৭ এএম আপডেট: ০২.০৫.২০২৬ ১২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “এই দুর্যোগ প্রতি বছর আসে না, মাঝেমধ্যে আসে। পানির নিচে তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কপালও যেন আজ পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের কান্নার আজ কোনো শেষ নেই।”

শুক্রবার (১ মে) বিকালে মিঠামইন উপজেলার দক্ষিণের বিশাল হাওর সরেজমিনে পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় বৈরী আবহাওয়ায় তলিয়ে যাওয়া ধানের জমি দেখে কৃষকদের হাহাকার ও আর্তনাদে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, “আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে গতকাল সংসদ অধিবেশন শেষ করেই আজ আমি আমার নির্বাচনী এলাকায় ছুটে এসেছি। আমি দেশবাসী ও বিশ্ববাসীর কাছে আবেদন জানাচ্ছি—আপনারা হাওর অঞ্চলের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। কারণ, এবারের মতো ভয়াবহ দুর্যোগ বহুদিন এখানে আসেনি। প্রায় সব ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে।”

কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী গতকাল সংসদে স্পষ্টভাবে বলেছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষকদের জন্য অন্তত তিন মাসের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। আমি পুরো এলাকা ঘুরে দেখছি এবং উপজেলা প্রশাসন ও কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলছি। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।”

পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পানি   ফজলুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close